রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

নতুন ফিচার নিয়ে আসছে ইমো, পাওয়া যাবে বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : নতুন এ ফিচারের মাধ্যমে ইমো ব্যবহারকারীরা তাদের প্রিয়জনদের গত বছরের (২০২২) ‘বার্ষিক প্রতিবেদন’ পাঠাতে পারবেন। ফিচারটি পাওয়ার জন্য ব্যবহারকারীদের অ্যাপের মধ্যে ইমো টিমের পাঠানো ‘অ্যানুয়াল রিপোর্টে’র লিংকে ক্লিক করতে হবে।

যার মাধ্যমে গত বছরের সর্বমোট কল, কাকে সবচেয়ে বেশি কল করা হয়েছে এবং কার সঙ্গে বেশি চ্যাট করা হয়েছে এমন সব বিষয় জানতে পারবেন ব্যবহারকারীরা। এর মাধ্যমে ব্যবহারকারীরা ইমোতে গত বছরের মুহূর্তগুলোতে ফিরে যেতে পারবেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে সঙ্গে মুহূর্তগুলো বন্ধু ও পরিবারের সদস্যসহ কাছের মানুষের পাঠাতে পারবেন।

এ প্রসঙ্গে বাংলাদেশে ইমোর বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, সব পর্যায়ে যোগাযোগকে সমৃদ্ধ করতে ইমোতে আমরা অর্থবহ উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে বিবেচনা করি। আমাদের প্রত্যাশা, ইমোর নতুন ‘অ্যানুয়াল রিপোর্ট’ ফিচার ব্যবহারকারীদের ঈদ উদযাপনে নতুন মাত্রা যোগ করবে এবং উৎসবকে আরও অর্থবহ করে তুলবে। প্রিয়জনদের সঙ্গে সম্পর্ককে আরও সুরক্ষিত ও সহজ করতে নানা উদ্যোগ গ্রহণ করে ইমো, নতুন এ ফিচার সে প্রতিশ্রুতিরই অংশ।

তিনি আরও বলেন, ঈদ উৎসবে নতুন মাত্রা যুক্ত করার পাশাপাশি অনলাইন পরিসরকে সবার জন্য নিরাপদ ও সুরক্ষিত করে তুলতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে ইমো। ব্যবহারকারীরা যেনো একে অপরের সঙ্গে স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করতে পারেন এবং আনন্দকে বহুগুণে বাড়িয়ে তুলতে পারেন এজন্য এই ঈদে যোগাযোগকে আরও সহজ, সুবিধাজনক ও সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ইমো।

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit