সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

সামান্থার ক্যারিয়ার শেষ!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১২০ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু্। এই অভিনেত্রীকে নিয়ে হঠাৎ এ কি বললেন দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রযোজক ও পরিচালক চিট্টি বাবুর।

সম্প্রতি মুক্তি পেয়েছে সামান্থার ‘শকুন্তলা’ ছবিটি। সামান্থার এই ছবি নিয়ে আলোচনার কমতি ছিল না। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি। ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে ‘শকুন্তলা’।

‘পুষ্পা’ ছবিতে সামান্থার আইটেম গানের প্রসঙ্গেও কথা বলেছেন চিট্টি বাবু। তিনি বলেন, বিচ্ছেদের পর সামান্থা পুষ্পাতে ও অন্তাভা গান করেছিল। ও পেট চালানোর জন্য সেটা করেছিলেন। স্টার হিরোইনের তকমা হারানোর পর যা প্রস্তাব পেয়েছেন, তাই করছেন।

এখানেই থেমে যাননি তিনি। আরও বলেন, নায়িকা হিসেবে ওর ক্যারিয়ার শেষ। ও আর তারকা হতে পারবেন না। যেসব কাজের প্রস্তাব আসছে, সেগুলো করলে ও হয়তো টিকে থাকবেন।

প্রযোজকের দাবি, ছবির প্রচারের সময়ে সামান্থা কান্নাকাটি করেন, নিজের সমস্যার কথা বলে নাকি দর্শকের সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন তিনি।

তিনি মনে করেন, প্রত্যেকবার এ ধরনের কাজ করে প্রেক্ষাগৃহে দর্শক টানা যাবে না। অভিনেত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, আমি ভাবছি নায়িকা তকমা হারানোর পর সামান্থা কীভাবে শকুন্তলার চরিত্র পেল। শকুন্তলা নিয়ে আমার কোনো আগ্রহ নেই।

শকুন্তলা কালীদাসের বিখ্যাত নাটকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে অভিনয় করেছেন- গুণশেখর, সামান্থা রুথ প্রভু এবং দেব মোহন। যেখানে শকুন্তলা এবং পেরুর রাজবংশের রাজা দুষ্যন্তের প্রেমের গল্পকে তুলে ধরেছে।

সামান্থা রুথ প্রভু দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে ইয়ে মায়া চেসাভে, এগা এবং রঙ্গস্থলামের মতো চলচ্চিত্রে অভিনয়ে বেশ প্রশংসিত হয়েছেন। অভিনেত্রী বলিউডের পাশাপাশি দক্ষিণের সিনেমাও চালিয়ে যাচ্ছেন। প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে অত্যন্ত পরিচিত মুখ সামান্থা।

সূত্র: নিউজ১৮ বাংলা, এই সময়

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৩,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit