সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

‘পাঠান’ ছবির লাভের কত টাকা ঘরে নিয়ে গেলেন শাহরুখ?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর শাহরুখ খান দারুণ কামব্যাক করেছেন ‘পাঠান’ ছবির সাফল্যের মধ্য দিয়ে। বক্স অফিসে ছবিটি হাজার কোটির মাইলস্টোন ছুঁয়েছে মাত্র এক মাসে। সফল এই ছবি থেকে শাহরুখ কত টাকা পেয়েছেন তা কৌতুহল তৈরি হয়েছে।

ভারতের বক্স অফিস সূত্র বলছে, দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’-এর আয় ১০৫০ কোটি রুপি। যা থেকে নাকি যশরাজ ফিল্মসের প্রাপ্তি ৬০২ কোটি রুপি। ছবি তৈরির জন্য প্রায় ২৭০ কোটি রুপি খরচ হয়েছে। সুতরাং লভ্যাংশ মোট ৩৩৩ কোটি রুপি। বি-টাউনে গুঞ্জন, এই ৩৩৩ কোটি রুপির মধ্যে নাকি ৬০ শতাংশ পারিশ্রমিক হিসেবে নিয়েছেন শাহরুখ। সেই অনুযায়ী, নিজের কামব্যাক ছবি থেকে দু’শো কোটি টাকা আয় হিসেবে ঘরে নিয়ে গিয়েছেন বলিউড বাদশা।

উল্লেখ্য, মুক্তির দিনই বক্স অফিসে ঝড় তোলে ‘পাঠান’। ছবির প্রথম দিনের আয় ছিল ১০৬ কোটি রুপি। সাফল্যের এই ধারা তারপরেও অব্যাহত থাকে। দু’দিনে ২১৯.৬০ কোটি রুপি আয় করে শাহরুখ খানের ছবি। মাত্র চার দিনে চারশো কোটির ক্লাবে ঢুকে পড়ে শাহরুখের সিনেমা। পরে ছবিটি মুক্তির ২৮তম দিনে হাজার কোটির ক্লাবে ঢুকে যায় ‘পাঠান’।

সূত্র : সংবাদ প্রতিদিন।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit