সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

কোহলির সঙ্গে প্রেম করে শিরোনামে আসেন এই ব্রাজিলিয়ান মডেল!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : নাম তার ইজাবেল লেইট। মডেলিং পেশায় নিজেকে নিয়োজিত করলেও কাজের জন্য তেমন প্রচারে আসতে পারছিলেন না তিনি। তবে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে জড়ানোর পর রাতারাতি শিরোনামে আসেন এই ব্রাজিলিয়ান মডেল।

১৯৯০ সালের ১ সেপ্টেম্বর ব্রাজিলের জোয়াও পেসোয়াতে জন্ম ইজাবেলের। সেখানেই স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেন তিনি। পড়াশোনার পাশাপাশি মডেলিংও শুরু করেন।

ব্রাজিলে থাকাকালীন মডেলিং পেশায় নেমে নিজের পরিচিতি তৈরি করেন ইজাবেল। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিজ্ঞাপনে অভিনয়ও করেন তিনি।

এক পুরনো সাক্ষাৎকারে ইজাবেল জানান, সিঙ্গাপুরে একটি বিজ্ঞাপনের জন্য কাজ করতে যান তিনি। সেখানে বিরাট কোহলির সঙ্গে প্রথম পরিচয় হয় তার। ক্রমেই সেই আলাপ বন্ধুত্বে পরিণত হয়।

২০১২ সালে বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ইজাবেল। সম্পর্কের কথা নিজের মুখে স্বীকারও করেছেন তিনি। সাক্ষাৎকারে ইজাবেল বলেন, “বিরাট আমার খুব ভাল বন্ধু ছিল। ভারতে আসার পর আমি কাউকে চিনতাম না। ও সব সময় আমার পাশে ছিল।”

তবে কোহলির সঙ্গে ইজাবেলের সম্পর্ক বেশি দিন টেকেনি। দু’বছর একসঙ্গে থাকার পর তাদের সম্পর্কে চির ধরে। পরে বিচ্ছেদ নিয়েও প্রকাশ্যে মন্তব্য করেছেন মডেল অভিনেত্রী।

ইজাবেলের দাবি, যৌথ সিদ্ধান্তেই বিচ্ছেদের পথে এগিয়েছিলেন তারা। ২০১৪ সালে প্রেমের সম্পর্কে ইতি টানেন তারা। কিন্তু কোহলির সঙ্গে সম্পর্কে আসার পরেই বলিপাড়ায় আবির্ভাব হয় ইজাবেলের।

২০১২ সালে বড় পর্দায় প্রথম অভিনয় করতে দেখা যায় ইজাবেলকে। আমির খানের ছবি ‘তালাশ: দ্য আনসার লায়েস উইদিন’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। কিন্তু তার চরিত্রটি এতটাই স্বল্পদৈর্ঘ্যের ছিল যে তা দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়।

কিন্তু এক বছরের মধ্যেই আরও একটি হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পান ইজাবেল। রাজ পুরোহিত পরিচালিত ‘সিক্সটিন’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন তিনি।

২০১৪ সালে ‘পুরানি জিন্স’ নামের একটি হিন্দি ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন ইজাবেল। সেই বছরেই বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্ক ভাঙে। তারপর আর অভিনয় করতে দেখা যায়নি ইজাবেলকে।

কোহলির সঙ্গে বিচ্ছেদের পর বলিপাড়া থেকে সরে যান ইজাবেল। বিচ্ছেদের চার বছর পর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে পড়েন তিনি। ২০১৮ সালে ‘নরেন্দ্র’ নামের তেলেগু ছবিতে অভিনয় করেন।

২০১৯ সালে ‘মিস্টার মজনু’ নামের একটি রোম্যান্টিক কমেডি ঘরানার তেলুগু ছবিতে দেখা যায় ইজাবেলকে। এক বছর পর আরও একটি তেলেগু ছবিতে অভিনয় করেন তিনি।

২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’ নামের রোম্যান্টিক ড্রামা ঘরানার তেলেগু ছবিতে বিজয় দেবরাকোন্ডা এবং রাশি খান্নার মতো তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি।

ছবিতে অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় বলি তারকাদের সঙ্গে নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন ইজাবেল। বলি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও নাম জড়িয়ে পড়ে তার।

তবে সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক নিয়ে ইজাবেল এক সাক্ষাৎকারে বলেন, “সিদ্ধার্থের সঙ্গে আমি সময় কাটাতাম। ও শুধুমাত্র আমার ভাল বন্ধু। তার বেশি কিছুই নয়।”

‘পুরানি জিন্স’ ছবিতে ইজাবেলের সহ-অভিনেতা ছিলেন তনুজ ভিরওয়ানি। বলিপাড়ায় গুঞ্জন শোনা যায় যে, তনুজের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। অধিকাংশ সময় দুই তারকাকে একসঙ্গে দেখা যেত।

তনুজের সঙ্গে যে ইজাবেলের ভাল সম্পর্ক রয়েছে তা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। ইজাবেল এক সাক্ষাৎকারে বলেন, “ছবির ওয়ার্কশপ চলাকালীন তনুজের সঙ্গে আমার আলাপ হয়। আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায়। এমনকি, আমি ওর বাবা-মাকেও চিনি। তারাও আমাকে খুব ভালবাসেন।” তনুজের সঙ্গে যে তিনি মাঝেমধ্যেই দেখা করেন তাও জানালেন অভিনেত্রী।

২০১৭ সালে মার্সেল রেইমার নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে আসেন ইজাবেল। একই বছর আনুশকা শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিরাট কোহলি।

ইজাবেল বর্তমানে দোহায় থাকেন। মার্সেলের সঙ্গেই সম্পর্কে রয়েছেন তিনি। ৩২ বছর বয়সি এই অভিনেত্রী এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

ইজাবেলের ইনস্টাগ্রামে ইতোমধ্যেই অনুরাগী সংখ্যা সাড়ে পাঁচ লাখের গণ্ডি পার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। ইজাবেল যে সন্তানসম্ভবা তা ইনস্টাগ্রামে ঘোষণা করে জানিয়েছেন অভিনেত্রী।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit