সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

গোপনে বিয়ের পর কন্যার মাও হয়েছেন মাহি গিল!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন বলিউড অভিনেত্রী মাহি গিল। তিনি নাকি বিয়েও করেছেন। এতদিন এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলেননি তিনি। অভিনেত্রী এবার মুখ খুলেছেন এবং স্বীকার করে নিয়েছেন যে, তিনি গোপনে বিয়ে করেছেন। তার স্বামীর নামও প্রকাশ্যে এসেছে। এ ছাড়া তিনি এক কন্যাসন্তানের মা। 

সূত্রের খবর, এক অভিনেতা-ব্যবসায়ীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন মাহি। ‘সাহেব বিবি অর গ্যাংস্টার’খ্যাত অভিনেত্রী এখন গোয়াতে থাকেন। তার এক কন্যাসন্তানও রয়েছে। শোনা যাচ্ছে, স্বামীর সঙ্গেই সুখে সংসার করছেন মাহি। অভিনেত্রীর স্বামীর নাম রবি কেশর। ২০১৯ সালে ‘ফিক্সার’ ওয়েব সিরিজে মাহির সঙ্গে অভিনয় করেছিলেন রবি।

বলিউডে ‘হাওয়ায়েঁ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন মাহি। পরে ‘দেব ডি’, ‘গুলাল’, ‘পান সিংহ তোমর’ এর মতো একাধিক উল্লেখযোগ্য ছবিতে দর্শক দেখেছেন তাকে। কিন্তু ধীরে ধীরে নিজেকে প্রচারের আলো থেকে সরিয়ে নেন মাহি। 

২০১৯ সালে এক সাক্ষাৎকারে প্রথম তার মেয়ের কথা স্বীকার করেন মাহি। এমনকি মেয়ে ভোরোনিকার ছবিও সমাজমাধ্যমে পোস্ট করা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘ব্যক্তিগত কারণে আমি ভেরোনিকার ছবি সমাজমাধ্যমে পোস্ট করিনি। তা ছাড়া ব্যক্তিগত জীবনে আড়ালে রাখতেই পছন্দ করি। আমার জীবনের অনেক দিকই এখনো প্রকাশ্যে আসেনি।’

এক সময় মাহির সঙ্গে অভিনেতা জিমি শেরগিলের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রী কোনো প্রতিক্রিয়া দেননি। আপাতত রবির সঙ্গেই মাহি সুখে সংসার করছেন বলে খবর।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit