সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

যে কারণে শাহরুখের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৯০ Time View

বিনোদন ডেসক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ২০০০ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে সবার নজর কেড়েছিলেন।  সেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অন্যতম বিচারক ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।  প্রশ্নোত্তর পর্বে শাহরুখ নিজেরসহ তিনজনের নাম উল্লেখ করেন; কাকে প্রিয়াঙ্কা গলায় মালা দিতে ইচ্ছুক।  সেই প্রতিযোগিতায় বাদশার নাম বাদ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। খবর আনন্দবাজারের।

ওই প্রতিযোগিতার বিচারক শাহরুখ পিয়াঙ্কার কাছে জানতে চান, প্রিয়াঙ্কা কার গলায় মালা দিতে ইচ্ছুক। বলিউড সুপারস্টার হিসেবে নিজেকেও শাহরুখ রেখেছিলেন সেই তালিকায়। তিনি নিশ্চিত ছিলেন প্রিয়াঙ্কা তাকেই বেছে নেবেন। কিন্তু প্রিয়াঙ্কার উত্তর স্তম্ভিত করে দিয়েছিল বলিউড বাদশাকে।

কী কী বিকল্প রেখেছিলেন শাহরুখ? প্রিয়াঙ্কাকে বলেছিলেন, ধরো, এই তিনজনের মধ্যে একজনকে তোমার বিয়ে করতে হবে।আজহার ভাই (মোহাম্মদ আজহারউদ্দীন) -এর মতো একজন ভারতীয় ক্রিকেটার, যে তোমাকে বিশ্বের নানা প্রান্তে নিয়ে যাবে, যে দেশকে গর্বিত করবে। এর পর শাহরুখ বলেন, দ্বিতীয় জন কোনো শিল্পচেতনাসম্পন্ন ব্যবসায়ী, যার নাম উচ্চারণ করা কঠিন, ধরো, স্বরোভস্কি। যে তোমাকে অলংকারে মুড়ে রাখবে, সুদৃশ্য কণ্ঠহার দেবে। 

নিজের কথা এ বারই ঢুকিয়ে দেন কৌশলে বাদশার নাম। অভিনেতার কথায়, তৃতীয় জন আমার মতো হিন্দি ছবির কোনো তারকা, যে তোমাকে এমন সব প্রশ্ন করেছে।

কাকে মনে ধরবে তোমার (প্রিয়াঙ্কা)?

প্রিয়াঙ্কা বলেন, যদি এই তিনজনের মধ্যে থেকে বেছে নিতে হয়, আমি খেলোয়াড়কে বেছে নেব। যখন আমি ঘরে ফিরব, বা সে- ফিরবে, আমি তাকে বলতে পারব আমি তার জন্য ততটাই গর্বিত, যতটা দেশ তাকে নিয়ে গর্বিত। তুমিই সেরা।

প্রিয়াঙ্কা আরও বলেন, তেমন স্বামীর জন্য আমি অসম্ভব গর্বিত হব, যে দৃঢ় চরিত্রের মানুষ হবে এবং দেশকে গর্বিত করবে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit