বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

লাকি ড্র, বেতনসহ এক বছর ছুটি জিতলেন তিনি!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : অফিসের বাৎসরিক নৈশভোজের আসরে আয়োজন করা হয়েছিল ‘লাকি ড্র’য়ের। প্রথম পুরস্কার জিতে চীনের অন্যতম ভাগ্যবানের তকমা পেয়ে গেলেন এক সাধারণ অফিসকর্মী।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, লাকি ড্রয়ের প্রথম পুরস্কার ছিল, ৩৬৫ দিন এক টানা বেতনসহ ছুটি।

এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে। তা তুলে দেওয়া হয়েছে টুইটারেও। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে বসে আছেন চেয়ারে। তার সামনে একটি ছোট্ট মেয়ে। প্ল্যাকার্ডে ম্যান্ডারিন ভাষায় লেখা, ৩৬৫ দিন বৈতনিক ছুটি!

প্রতিবেদনে লেখা হয়েছে, ‘লাকি ড্র’য়ে প্রথম যখন ওই কর্মীর নাম ওঠে, নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি তিনি। স্বভাবে লাজুক ওই ব্যক্তি এরপর একাধিক সহকর্মীকে প্রশ্ন করে বেড়ান, এই পুরস্কার কি সত্যিই দেওয়া হয়েছে! শেষে অনেকে মিলে তাকে বোঝান, সত্যিই এক বছরের ছুটি পেয়ে গেছেন তিনি, তাও আবার বৈতনিক।

ওই প্রতিবেদনে লেখা হয়েছে, গত তিন বছর করোনার কারণে ওই সংস্থা বার্ষিক নৈশাহারের উৎসবের আয়োজন করতে পারেনি। তাই এবার মহাধুমধাম সহকারে ‘গালা ডিনার’-এর আয়োজন করা হয়। সেই উৎসবেই বাজিমাত করলেন ওই কর্মী। যদিও এক বছর বৈতনিক ছুটির ক্ষেত্রে রয়েছে কিছু শর্তও। পুরস্কারে পাওয়া এক বছর অন্য কোনও কাজ করা যাবে না, যেখানে শ্রম বা বুদ্ধির বিনিময়ে মজুরি পাওয়া যায়। এমনকি কোনও রেস্তরাঁয় খাবার পরিবেশনকারীর কাজও করা যাবে না। সূত্র: সিএনবিসিগালফ টুডে

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৩/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit