স্পোর্টস ডেস্ক : আইপিএলের সব ম্যাচ না পারলেও পাপন চেষ্টা করেন কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দেখার। সেক্ষেত্রে অবশ্য তিনি আগে দেখে নেন দুদলের স্কোয়াড। কেকেআর ও দিল্লির দলে যদি লিটন-মুস্তাফিজরা থাকেন তবেই তিনি আইপিএল দেখেন।
আয়ারল্যান্ড সিরিজের মাঝপথেই লিটনদের না ছাড়া প্রসঙ্গে পাপন জানিয়েছিলেন, আইপিএলে গিয়ে বসে থাকার চেয়ে দেশের হয়ে খেলা ভালো। বিসিবি সভাপতি আগে যে ইঙ্গিত দিয়েছিলেন সেটারই যেন প্রমাণ মিলছে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে। আয়ারল্যান্ড সিরিজ শেষে লিটন ভারতের পাড়ি দেয়ার পর কলকাতা দুই ম্যাচ খেললেও এর একটিতে দলে জায়গা হয়নি তার। অন্যদিকে মুস্তাফিজকে প্রথম তিন ম্যাচে বসিয়ে রাখার পর নেয়া হয়েছে পরের দুই ম্যাচে। নিজের কথা মিলে যাওয়া প্রসঙ্গে পাপন বলেন, ‘জানে সবাই, ওরাও জানে। এখানে অজানা কিছু নেই। এটা যারা গেছে তারাও জানে।’
কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫২