বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইউক্রেন থেকে শস্য আমদানি নিষিদ্ধ করছে হাঙ্গেরি-পোল্যান্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের কৃষকদের বাঁচাতে প্রতিবেশী দেশ ইউক্রেন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হাঙ্গেরি ও পোল্যান্ড সরকার।

গতকাল শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশ দুটির সরকার বলেছে কৃষি খাতকে রক্ষা করার জন্য প্রতিবেশী ইউক্রেন থেকে শস্য এবং অন্যান্য খাদ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। 

ইউক্রেন সাধারণত কৃষ্ণসাগর পথে শস্য রপ্তানী করতো। কিন্তু রুশ আগ্রাসনের পর থেকে যুদ্ধ বিধ্বস্ত দেশটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যদিয়ে অন্যান্য দেশে খাদ্য রপ্তানী করছে। এতে জটিলতা সৃষ্টি হওয়ায় পোল্যান্ড ও হাঙ্গেরি শনিবার শস্য আমদানি নিষেধাজ্ঞার এ পদক্ষেপ নিয়েছে।

পোল্যান্ডে কৃষি পণ্যের দাম কমে যাওয়ায় কৃষকদের বিক্ষোভের মুখে কৃষিমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।

পোল্যান্ডে ক্ষমতাসীন দলের নেতা জারোস্লাও ক্যাজিনস্কি বলেছেন, সরকার পোল্যান্ডে বিভিন্ন ধরনের খাদ্য ও শস্য আমদানি নিষিদ্ধ করে একটি বিধির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

তা না হলে এটি পোল্যান্ডের কৃষি ক্ষেত্রে সংকট তৈরি করবে উল্লেখ করে তিনি বলেন, আমাদেরকে পোলিশ কৃষিকে রক্ষা করতে হবে।

হাঙ্গেরির কৃষিমন্ত্রী ইস্তভান নাগিও একই ঘোষণা দিয়ে বলেছেন, তার দেশও ইউক্রেন থেকে কৃষিপণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।

ওয়ারশ ও বুদাপেস্ট উভয়পক্ষে বলা হয়েছে, ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এদিকে, এ ঘোষণার প্রেক্ষিতে ইউক্রেনের কৃষিনীতি বিষয়ক মন্ত্রণালয় তাদের ক্ষোভ প্রকাশ করেছে।
তারা বলছে, পোলিশ কৃষকরা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। কিন্তু আমরা জোর দিয়ে বলছি যুদ্ধের কারণে ইউক্রেনের কৃষকরা আরো বেশি ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছে।

ইউক্রেনের এ মন্ত্রণালয় সামনের দিনগুলোতে নতুন চুক্তি করতে উভয় দেশের কাছে প্রস্তাব রেখেছে যা সকলকে সন্তুষ্ট করবে।

সূত্র : রয়টার্স।

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit