ডেস্ক নিউজ : বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা আসলে কঠিন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুট প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (জেপিবিপিসি) এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
টিপু মুনশি আরও বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে চিনির চাহিদা বেড়েছে। আর বাজারে চাহিদা বাড়ায় চিনির দাম বেড়েছে। তবে আমরা বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করছি, যতদূর পারা যায় আরকি।
কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০৮