বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

রোনালদোর সেই কান্নায় মজা পাচ্ছিলেন যে ফুটবলার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : আফ্রিকার দেশ হিসেবে প্রথমবার সেমিফাইনাল খেলেছিল মরক্কো। এই দেশটির কাছেই কোয়ার্টার ফাইনালে হেরে স্বপ্ন ভেঙেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। চোখের জল মুছতে মুছতে টানেল ধরে মাঠ ছেড়েছিলেন এই আল নাসর তারকা। সেদিন পর্তুগিজ মহাতারকার এমন প্রস্থান অনেককেই আবেগপ্রবণ করে তুলেছিল। এমনকি লিওনেল মেসির ভক্তদের অনেকেই রোনালদোর এমন বিদায়ে কষ্ট পাওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন।

কিন্তু রোনালদোর জন্য কষ্ট পাওয়াদের সেই দলে ছিলেন না মরক্কোর উইঙ্গার সোফিয়ান বুফাল। নিজেদের জয়ের আনন্দ তো ছিলই, সঙ্গে রোনালদোর কান্না দেখে বুফাল নাকি বেশ মজা পেয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই আনন্দের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন বুফাল। সঙ্গে মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়েও নিজের মত দিয়েছেন বিশ্বকাপে আলোচনায় আসা এই ফুটবলার। যেখানে রোনালদোকে নয়, মেসিকেই এগিয়ে রাখার কথা বলেছেন কাতারের ক্লাব আল-রাইয়ানের তারকা।

রোনালদোকে বিশ্বকাপের মঞ্চে কাছ থেকে কাঁদতে দেখে কেমন লেগেছিল সেই অনুভূতি জানাতে গিয়ে বুফাল বলেন, ‘সম্মান রেখেই বলছি, নিজেদের বদলে আমি তাকে কাঁদতে দেখে উপভোগই করেছি। আমি রোনালদোর চেয়ে মেসিকেই ওপরে রাখব। আর আমার ইচ্ছা, আমি যদি বার্সেলোনার হয়ে খেলতে পারতাম!’

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit