বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

তীব্র গরমে ৬ দিন স্কুল বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অত্যধিক গরমের কারণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ছয় দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যটিতে এবার নির্দিষ্ট সময়ের আগেই গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২ মে থেকে গ্রীষ্মের ছুটি হওয়ার কথা। তবে অনেক মহলেই প্রশ্ন ওঠে, কলকাতাসহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ বইছে এখন। এই আবহে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে এসে লাভ কী? 

হিন্দুস্তান টাইমস বলছে, এমনই পরিস্থিতিতে এবার সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী চারদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানও আগামী ৬ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশিকা জারি করবে সরকার।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit