বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

খুলে দেওয়া হলো নিউমার্কেট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিউমার্কেট খোলা হবে না বলে গতকাল শনিবার জানিয়েছিলেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। তবে রোববার সকাল থেকে নিউমার্কেটের মূল মার্কেট খুলে দেওয়া হয়েছে। 

এখনো বন্ধ রয়েছে চন্দ্রিমা সুপার মার্কেট ও ক্ষতিগ্রস্ত নিউ সুপারের আশপাশের মার্কেটগুলো। সরেজমিন গাউছিয়া মার্কেট, নূরজাহান মার্কেট, গ্লোব শপিংমল– এই মার্কেটগুলো সকাল থেকে খুলতে দেখা গেছে। এ ছাড়া পূর্ব দিকে ফুটপাতেও সারি সারি চৌকি বসিয়ে ব্যবসা করছেন হকাররা।

নিউমার্কেট দোকান মালিক সমিতির সহসভাপতি আশরাফ উদ্দিন আহমেদ বলেন, নিউমার্কেটের এখানে পৃথক ব্লকে পাঁচটি মার্কেট রয়েছে। সব মার্কেটের সমিতি ও ম্যানেজমেন্ট আলাদা। রোববার সকাল থেকে মূল মার্কেট খোলা হয়। তবে অন্য মার্কেট খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানা নেই। এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর পর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

আগুন লাগার পর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, নিউমার্কেটের সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা সবার আগে প্রাধান্য দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা পর্যাপ্ত না হবে; অর্থাৎ সম্পূর্ণভাবে আগুন না নিভবে ততক্ষণ পর্যন্ত মার্কেট খোলা হবে না।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit