বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

সৌদি আরবের বিমানের জরুরি অবতরণ কলকাতায়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বিমান সংস্থা সৌদিয়ার হংকংগামী একটি মালবাহী বিমান কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। স্থানীয় সময় শনিবার সকালে ওই মালবাহী বিমানটির সামনের কাচে ফাটল ধরা পড়ে। সঙ্গে সঙ্গে ওই বিমানটির তড়িঘড়ি অবতরণের জন্য কলকাতা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণের প্রস্তুতি নেয়। বেলা ১২টা নাগাদ সেটি নিরাপদে বিমানবন্দরে নামে।

জানা যায়, চারজন কর্মীসহ সৌদিয়ার ওই মালবাহী ফ্লাইটটি শনিবার সৌদির জেদ্দা থেকে হংকংয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে সকালে সেটির সামনের কাচে (উইন্ডশিল্ড) ফাটল দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় কলকাতা বিমানবন্দরে। স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৩৭ মিনিটে জরুরি ভিত্তিতে সৌদিয়ার ফ্লাইটের অবতরণের জন্য বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পরে বেলা ১২টা ২ মিনিটে সেটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। 

এরপর বিমানবন্দরে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়। দিন কয়েক আগেই দিল্লি বিমানবন্দরে এভাবে তড়িঘড়ি অবতরণ করাতে হয়েছিল দুবাইগামী ফেডএক্স বিমানকে। সে সময় অবশ্য একটি পাখির ধাক্কার কারণে বিমানটিকে দিল্লিতে নামানো হয়েছিল। এরপর বিমানটি খতিয়ে দেখার পর সেটি দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৩,/রাত ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit