বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

বছরের সেরা গরম ও সামাজিক মাধ্যমে অনুভূতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : ১৯৬৫ সালের পর রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি গরম পড়েছে আজ শনিবার। ৫৮ বছরের মধ্যে রাজধানীতে সর্বোচ্চ এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস জানায়, ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৬৫ সালের পর সর্বোচ্চ। ১৯৬৫ সালে ঢাকায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।এমন বিরক্তিকর গরমে সবার ঘাম ঝরলেও অনেকে সোশ্যাল মিডিয়ায় রসাত্মক মন্তব্য করে বিনোদন দেওয়ার চেষ্টা করেছেন।

একজন লিখেছেন, “ডিয়ার সূর্য মামা, রাতে কি মামীর সাথে ঝগড়া হয়। দিনে এসে এত গরম দেখাও।  
আরেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “সবাই মিলে সূর্যের দিকে পানি মারেন।”

অন্য আরেকজন লিখেছেন, “গরমে জীবনটা রাফতা রাফতা হয়ে যাচ্ছে।”  

আরেকজন লিখেছেন, “হায়রে গরম, শরীরটা করলি নরম, কারেন্টের যা ধরন, বলতে লাগে শরম।”

আরেকজন লিখেছেন, “বেশি গরম লাগলে অজ্ঞান হয়ে থাকার ভান ধরে পরে থাকুন, দেখবেন আশেপাশের সবাই বাতাস করতেছে।” 

এমন সব পোস্টের মন্তব্যের ঘরে অন্যসব সামাজিক মাধ্যম ব্যবহারকারীদেরও মজার মজার মন্তব্য দেখা যায়।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাজধানীতে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা সর্বশেষ ৯ বছর আগে ২০১৪ সালের ১৪ এপ্রিল রেকর্ড করা হয়েছিল।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৩,/রাত ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit