বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

সৌদিতে বন্দি ১২০ হুথি ইয়েমেনের পথে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রেড ক্রসের মধ্যস্থতায় চলতি সপ্তাহে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি ও সৌদি আরবের মধ্যে বন্দি বিনিময়ের প্রক্রিয়া চলছে। এর ফলে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত শেষ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সৌদিতে বন্দি ১২০ জন হুথি বিদ্রোহীকে নিয়ে একটি প্লেনের ইয়েমেনের রাজধানী সানায় রওনা দেওয়ার কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি)। সানা এখন ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীদের দখলে রয়েছে। আইসিআরসি পাবলিক অ্যাফেয়ার্স এবং মিডিয়া উপদেষ্টা জেসিকা মুসান বলেন, দক্ষিণ সৌদি শহর আবহা থেকে প্লেনটি স্থানীয় সময় সকাল ৯টার আগেই ১২০ জন সাবেক বন্দিকে নিয়ে রওয়ানা হয়েছে।

রেড ক্রসের মধ্যস্থতায় প্রায় ৯০০ বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। মার্চ মাসে ইয়েমেন সরকার ৭০৬ জন হুথি বিদ্রোহীকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। হুথি বিদ্রোহীরা এর বিনিময়ে ১৮১ জন বন্দিকে মুক্তি দেওয়ার কথা জানায়।

বন্দি বিনিময়ের দ্বিতীয় দিন

শনিবার (১৫ এপ্রিল) অন্তত তিনটি বাস বন্দিদের আবহার বিমানবন্দরে নিয়ে যায়। সৌদি এবং ইয়েমেনের মধ্যে শনিবারের তিনটি ফ্লাইটের মধ্যে এটিই ছিলো প্রথম।

বন্দি বিনিময় সরকারি প্রতিনিধি দলের মুখপাত্র মাজিদ ফাদায়েল বলেন, ১৬ জন সৌদি নাগরিক এবং তিন জন সুদানের নাগরিককে শনিবার সানা থেকে রিয়াদে নিয়ে যাওয়ার কথা হয়েছিল।

শুক্রবার, সরকার-নিয়ন্ত্রিত এডেন এবং হুথি-নিয়ন্ত্রিত সানার মধ্যে চারটি প্লেনে ৩১৮ বন্দি ছিলেন। আগামী সপ্তাহে ঈদুল ফিতর। তার আগে পরিবারের সঙ্গে সবাই যাতে দেখা করতে পারেন, তাই এই পরিকল্পনা নেওয়া হয়েছিল।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে ইয়েমেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক প্রেসিডেন্টের ভাইও রয়েছেন। আইসিআরসি একটি বিবৃতিতে বলেছে, ‘ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িত ৯০০ জন বন্দির মধ্যে প্রথম এই দলকে মুক্তি দেওয়ার সাক্ষী রইলাম আমরা।’

ইয়েমেনে আট বছরের যুদ্ধ

২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। হুথি এবং সরকার দেশটির প্রধান দুই রাজনৈতিক শক্তি। ২০১৪ সাল থেকে সানা সহ ইয়েমেনের উত্তরের অংশ দখল করে রেখেছে হুথিরা। ২০১৫ সাল থেকে সৌদির নেতৃত্বাধীন জোটের সঙ্গে তাদের লড়াই চলছে। সৌদি নেতৃত্বাধীন নয়টি দেশের এই জোট আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকারের সমর্থনে এ নিয়ে হস্তক্ষেপ করার পর পরিস্থিতি আরো অশান্ত হয়ে ওঠে।

সম্প্রতি সানায় সৌদি এবং হুথি কর্মকর্তাদের মধ্যে আলোচনার পরে বন্দি বিনিময় চুক্তি হয়েছে। সৌদি একটি স্থায়ী যুদ্ধবিরতি চাইছে কারণ এই ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়া তাদের পক্ষে যথেষ্ট ব্যয়বহুল। ইয়েমেনে এই যুদ্ধের কারণে কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। খাদ্য নিরাপত্তাহীনতা এবং স্বাস্থ্যসেবার সমস্যায় জর্জরিত ইয়েমেন। অর্থনৈতিক পরিস্থিতিও টালমাটাল। সবমিলিয়ে এই বন্দি বিনিময় তাই খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছে।

সূত্র : ডয়চে ভেলে

 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit