বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’

জয়ের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য পেল মুস্তাফিজের দিল্লি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার (১৫ এপ্রিল) নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে বেঙ্গালুরু।  লক্ষ্যটা খুব বেশি বড় না হওয়ায় আসরে এখন পর্যন্ত জয়হীন দিল্লির সামনে সুবর্ণ সুযোগ থাকছে ডেডলক ভাঙার।

ঘরের মাঠে এদিন টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ঝড় তোলেন ফাফ ডু প্লেসিস ও বিরাট কোহলি। ইনিংসের ৪.৪ ওভার দলীয় ৪২ রানে ডু প্লেসিস আউট হলেও ক্রিজের আধিপত্য ধরে রাখেন কোহলি। ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রান করে মিচেল মার্শের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ডু প্লেসিস। অন্যদিকে মাঠ ছাড়ার আগে কোহলি ৩৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন।

ভারতীয় এ ব্যাটার যখন আউট হন তখন ১০.১ ওভার শেষে বেঙ্গালুরুর সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৮৯ রানে। এরপর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় দিল্লির বোলাররা। ক্রিজে স্থায়ী হওয়ার আগেই আউট হন মহিপাল লমরর, গ্লেন ম্যাক্সওয়েল ও শাহবাজ আহমেদরা। লমরর ১৮ বলে ২৬, ম্যাক্সওয়েল ১৪ বলে ২৪ ও শাহবাজ ১২ বলে ২০ রান করেন। হার্শাল প্যাটেল (৬) ও দিনেশ কার্তিক (০) এদিন বেঙ্গালুরুকে বড় সংগ্রহের পথে নিয়ে যেতে পারেননি। তাতে তাদের সংগ্রহ থামে ১৭৪ রানে।

এদিকে মুস্তাফিজুর রহমান ও এনরিখ নরকিয়া ছাড়া এদিন দিল্লির হয়ে দ্যুতি ছড়িয়েছেন বাকি সব বোলারই। কুলদীপ যাদব ৪ ওভারে ১ মেডেনের পাশাপাশি ২৩ রান খরচায় ২ আর মিচেল মার্শ ২ ওভারে ১৮ রান খরচায় ২ উইকেট তুলে নেন। ১টি করে উইকেট পকেটে পুরেন ললিত যাদব ও অক্ষর প্যাটেল। উইকেটশূন্য মুস্তাফিজ ৩ ওভারে ৪১ আর নরকিয়া ৪ ওভারে খরচ করেন ৩১ রান। আসরে নিজেদের প্রথম চার ম্যাচে টানা হেরে টেবিলের তলানিতে থাকা দিল্লিকে লড়াইয়ে ফিরতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই।

 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit