শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

হঠাৎ উড়ন্ত বিমানের কাচে ফাটল, অতঃপর…

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হল হংকংগামী একটি মালবাহী বিমানকে। শনিবার সকালে সৌদি আরবের বিমান সংস্থা সৌদিয়ার ওই মালবাহী বিমানটির সামনের কাচে চিড় ধরা পড়ে। সঙ্গে সঙ্গে ওই বিমানটির তড়িঘড়ি অবতরণের জন্য কলকাতা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে প্রস্তুতি নেওয়া হয়। বেলা ১২টা নাগাদ সেটি নিরাপদে বিমানবন্দরে নামে।  

শনিবার ৪ জন কর্মীসহ সৌদিয়ার ওই মালবাহী বিমানটি জেদ্দা থেকে হংকংয়ের উদ্দেশে রওনা হয়েছিল। তবে সকালে সেটির সামনের কাচে (উইন্ডশিল্ড) চিড় দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় কলকাতা বিমানবন্দরে। 

শনিবার সকাল ১১টা ৩৭ মিনিটে জরুরি ভিত্তিতে সৌদিয়ার বিমানের অবতরণের জন্য বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বেলা ১২টা ২ মিনিটে সেটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এর পর বিমানবন্দরে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়।

কয়েকদিন আগেই দিল্লি বিমানবন্দরে তড়িঘড়ি অবতরণ করাতে হয়েছিল দুবাইগামী ফেডএক্স বিমানকে। সে সময় অবশ্য একটি পাখির ধাক্কার কারণে বিমানটিকে দিল্লিতে নামানো হয়েছিল। এর পর বিমানটি খতিয়ে দেখার পর সেটি দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়। 

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit