রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত

দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত আটক ১

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১২৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পূর্ব শত্রুতা ও ধান ক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নুর আলম (৩২) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে কুল্লাগড়া ইউনিয়নের মাধবপুর টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক নুর আলম একই গ্রামের মোহাম্মদ হরমুজ আলী ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও ধান ক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার গভীর রাতে প্রতিপক্ষ আনিফ মীরসহ অন্যান্যরা ধারালো অস্ত্র দিয়ে নুর আলমের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় নুর আলমের।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্বাস আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত আনিফ মীর (৪০) নামের এক জনকে আটক করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit