বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫ পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান মেঘে ঢাকা রাজধানী, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস পর্যটন নগরী রাঙামাটিকে যানজটমুক্ত করতে পুলিশ সুপারের নেতৃত্বে সমন্বিত অভিযান শুরু আলভারেজকে পেতে মরিয়া বার্সা, মাদ্রিদে গেছেন স্পোর্টিং ডিরেক্টর সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস তীব্র গরমে শিশু ও নবজাতকের যত্ন এবং সুরক্ষায় যা করবেন

এবার রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২ ইউনিট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। 

বিষয়টি সময় সংবাদ নিশ্চিত করেছেন পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাসুদ আহমেদ। তিনি জানান, শনিবার ভোরের দিকে নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।ভপ্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং হতাহতের খবর জানাতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ১২ প্লাটুন বিজিবি। এছাড়াও আইএসপিআর সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল যুক্ত হয়েছে ও বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit