বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসির মার্চ মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলে এই পুরস্কার জেতেন তিনি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিসি। এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার নিজের করে নিয়েছেন টাইগার অধিনায়ক। প্রথমবার তিনি এই পুরস্কার পেয়েছিলেন ২০২১ সালের জুলাইয়ে।

মার্চ মাসজুড়ে পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৭১ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এছাড়া বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি। নিয়েছেন ৪ উইকেট; হয়েছেন ম্যাচসেরাও। পরে টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। সেখানে অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি সাকিব উইকেট পান তিন ম্যাচের সবগুলোতেই।  

ইংল্যান্ডের বিপক্ষে সেই ফর্ম আয়ারল্যান্ড সিরিজেও টেনে আনেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। তারপর টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শিকার করেন ৫ উইকেট। এর আগে ব্যাট হাতে ২৪ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। মার্চে সব মিলিয়ে ১২ ম্যাচ খেলে ৩৫৩ রান ও ১৫ উইকেট নিয়ে এই পুরস্কার নিজের করে নেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।

 

 

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit