বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

শেখ হাসিনার নেতৃত্বেই দেশকে এগিয়ে নিতে হবে: বাহাউদ্দিন নাছিম

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, উন্নয়নের জোয়ারে ভাসা বদলে যাওয়া বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বেই এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ তিনিই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নত একটি সর্বাধুনিক ডিজিটাল রাষ্ট্রে পরিণত করার ভিশন বাস্তবায়ন করে চলেছেন নিরলসভাবে। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি। এ সময় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এস কে বাদল। 

বাহাউদ্দিন নাছিম তার বক্তব্যে আরও বলেন, কিভাবে মানুষকে ভালবাসতে হয়, মানুষের পাশে দাঁড়াতে হয় তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়েছেন। তার পথ ধরেই চলছেন দেশরত্ন শেখ হাসিনা। তাই শেখ হাসিনার নির্দেশেই দলীয়ভাবে ফাইভ স্টার হোটেলে বসে ইফতার করার পরিবর্তে জনসাধারণের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ। 

তিনি বলেন, শেখ হাসিনার রাজনীতি মানুষের ভোট ও ভাতের রাজনীতি। মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। আর বিএনপির রাজনীতি হচ্ছে বিদেশীদের কাছে বাংলাদেশের নামে মিথ্যা ও অপপ্রচার মাত্র। তাই বাংলাদেশের মানুষ বিএনপি-জামায়াতের দুর্নীতিবাজদের বর্জন করেছে। তারপরও আওয়ামী লীগ আগামি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য সব দলকে আহবান জানায়।     
  
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালাহ্ উদ্দিন আহমেদ, সংরক্ষিত নারী কাউন্সিলর নিলুফার ইয়াসমিন লাকি ও মাহফুজা আক্তার হিমেল, ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুক হোসেন ও ৬৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ ও ডেমরা-যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা। 

 

 

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৩,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit