বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

মোদীকে চিঠি লিখলেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডিন্ট ভলোদিমির জেলেনস্কি।

চিঠিতে অতিরিক্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য অনুরোধ করেছেন জেলেনস্কি।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। 

সম্প্রতি তিনদিনের সফরে ভারতে এসেছিলেন ইউক্রেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমিন জাপারোভা। তিনি ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে দেখা করে মোদীর উদ্দেশে লেখা জেলেনস্কির চিঠি হস্তান্তর করেন। পাশাপাশি ইউক্রেনে পরিকাঠামো তৈরির জন্য ভারতীয় সংস্থাগুলোকে আমন্ত্রণ জানান সেদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের পরিকাঠামোগত উন্নয়ন ভারতীয় সংস্থাগুলোর জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে।”

এদিকে ভারতে এসে ইউক্রেনের থেকে শিক্ষা নেওয়ার জন্য বলেন জাপারোভা। চীন-পাকিস্তানের দিকে ইঙ্গিত করে জাপারোভা বলেন, “কঠিন প্রতিবেশীদের কীভাবে সামলানো যায়, তা ক্রিমিয়া পরিস্থিতি দেখে শিখতে পারে ভারত।”

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নামে আগ্রাসন শুরু করে রাশিয়ার। এরপর এই প্রথম ইউক্রেনের কোনও মন্ত্রী ভারত সফরে করলেন। ভারতে এসে জাপারোভা বলেন, “ইউক্রেন সত্যিই চায় ভারত এবং ইউক্রেন ঘনিষ্ঠ হোক।” সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit