বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

যুদ্ধের মধ্যে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষবার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার কয়েক সপ্তাহ পর রাশিয়া বলেছে, তারা একটি ‘উন্নত’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা বলেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার তারা কাপুস্টিন ইয়ার পরীক্ষাস্থল থেকে ‘কমব্যাট ক্রু সফলভাবে একটি মোবাইল গ্রাউন্ডভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করেছে।

এতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ ওয়ারহেড প্রদত্ত নির্ভুলতার সঙ্গে সারি-শাগান প্রশিক্ষণ গ্রাউন্ডে (কাজাখস্তান) একটি ডামি লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল।

গত বছর ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হালকা আভাস দিয়ে সতর্কতা জারি করেছিলেন রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি হলে তিনি সেখানে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন।

গত ফেব্রুয়ারির শেষের দিকে পুতিন বলেছিলেন, মস্কো নিউস্টার্ট চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করছে। এই চুক্তির অধীনে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু মজুত সীমিত করতে এবং পারস্পরিক পরমাণু স্থাপনা পরিদর্শনে সম্মত হয়েছিল।  তিন সপ্তাহেরও কম আগে পুতিন বলেছিলেন তিনি প্রতিবেশী ও মিত্র বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করবেন। অস্ত্রগুলো ইউরোপীয় ইউনিয়নের দোরগোড়ায় নিয়ে আসবেন। উভয় পদক্ষেপেই ন্যাটোর নিন্দা করেছে।

যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবারের উৎক্ষেপণে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরন নির্দিষ্ট করেনি। তবে এটি বলেছে, মহড়ার উদ্দেশ্য ছিল ‘আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সরঞ্জাম পরীক্ষা করা।

বিবৃতিতে বলা হয়, এই উৎক্ষেপণটি নতুন কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিকাশে ব্যবহৃত সার্কিট ডিজাইন এবং প্রযুক্তিগত সমাধানগুলোর সঠিকতা নিশ্চিত করা সম্ভব করেছে।

সূত্র: এএফপি

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৩,/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit