বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

নির্বাচন থেকে ‘কখনোই’ সরে দাঁড়াবেন না ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে ২০২৪ সালের নির্বাচন থেকে ‘কখনোই সরে না দাঁড়ানোর’ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে জো বাইডেন উপযুক্ত নন। 

নিউইয়র্কে ফৌজদারি মামলার প্রেক্ষাপটে এক সাক্ষাৎকারে মঙ্গলবার এ কথা বলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপি’র।

রিপাবলিকান এ রিয়েল এস্টেট ম্যাগনেট ফক্স নিউজ অ্যাঙ্কর কার্লসনকে ট্রাম্প বলেন, কোন কিছুই তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এমনকি তাকে দোষী সাব্যস্ত করা হলেও।”

একজন পর্ণ তারকার মুখ বন্ধ রাখতে অর্থ প্রদানের অভিযোগে নিউইয়র্কে ৩৪টি অপরাধমূলক মামলা মোকাবেলা করতে হচ্ছে ট্রাম্পকে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি কখনোই নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। এটা আমার ব্যাপার না, আমি এটা করবো না।’

গত সপ্তাহে গ্রেফতার হওয়া ও আঙ্গুলের ছাপ নেওয়ার পর প্রথম ফক্স নিউজকে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দেন ৭৬ বছর বয়সী ট্রাম্প। এ সময়ে ট্রাম্প ৮০ বছর বয়সী ডেমোক্র্যাট জো বাইডেন ২০২৪ সালের প্রতিযোগিতায় থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, ‘আমি দেখতে পাচ্ছি না, এটা কিভাবে সম্ভব। আমার মনে হয় না তিনি পারবেন।’

বাইডেনের মানসিক তীক্ষ্ণতা এবং প্রতীয়মান দুর্বলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প এবং অন্যান্য সিনিয়র রিপাবলিকানরা। (বাসস)

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit