বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

এবারের নির্বাচনে নিজেদের নেতৃত্বে জোট গঠন করতে চায় জাপা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যানসহ শীর্ষ নেতারা সরকারের সমালোচনায় মুখর। অথচ গেলো দুটি জাতীয় নির্বাচনে তারা ছিলো আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী মিত্র। জাতীয় পার্টির বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকেও উপস্থিত হতে দেখা যাচ্ছে। আসছে নির্বাচনে জাতীয় পার্টির ভাবনা কি এমন প্রশ্নের জবাবে দলের চেয়ারম্যান বলছেন, কারও জন্যই বন্ধ নয় জাতীয় পার্টির দরজা। তবে আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে তার দল।

জি এম কাদের বলেন, আমরা ৩০০ আসনে নির্বাচন করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করব। তবে নির্বাচনের আগ মুহূর্তে এসে আমাদের সাংগঠনিক অবস্থা, প্রার্থীদের অবস্থা সবকিছু বিবেচনা করে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব যে, আমরা একক করব না কারো সঙ্গে যাব। আমরা তো এখনো কারও জন্য দরজা উন্মুক্ত করিনি আবার বন্ধও করিনি। তিনি বলেন, জাতীয় পার্টি কোন দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার নয়। এতদিন আওয়ামী লীগের অধীনে জোটে থাকলেও, আগামী নির্বাচনে জাতীয় পার্টির নেতৃত্বেই জোট গঠনের ইঙ্গিত দেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা কারও অধীনস্থ নই, কারও কথাই শুনতে বাধ্য নই। তবে আমরা কাউকে ক্ষমতায় বসানোর জন্য রাজনীতি করছি না। শেষ পর্যন্ত পরিবেশ পরিস্থিতি বুঝে আমাদের নিজস্ব দলকে আমরা সংগঠিত করতে পারলে তারপরে জোট করার প্রশ্ন আসলে তখন আমরা বিবেচনা করব। বিশ্লেষকদের মতে, ক্ষমতাসীন দলের সুবিধাভোগী দল হিসেবে জাতীয় পার্টি সব সময় নিজেদের ক্ষতমার কাছাকাছি রাখতে চায়। সেই চিন্তা থেকেই শেষ মুহূর্তে সুবিধাবাদি দল হিসেবে যাদের পাল্লা ভারি হবে সে দিকেই যাবে দলটি। এটাকে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন এই বিশ্লেষক।

বিশ্লেষক অজয় দাশগুপ্ত বলেন, আমার ধারনা জাতীয় পার্টি দুটি অপশনই খোলা রাখতে চায়। আওয়ামী লীগ বা বিএনপি কোনো জোটে যাবে সেটা নিয়ে দর কষাকষি হতে পারে অথবা ভাবতে পারে যে বিএনপি যদি নির্বাচনে তেমনভাবে না আসে কিংবা বর্জনের পথে যায় তাহলে সেই শূন্যস্থানটা পূরণ করার মত একটা অবস্থান নিতে পারে। এটা রাজনীতি কৌশল হিসেবে নিতে পারে। জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে জনগণের আস্থা অর্জনের বিকল্প নেই বলেও মনে করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit