বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

সংবিধান অনুযায়ী নির্বাচন করা ছাড়া কোনো পথ খোলা নেই : ইনু

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতি, দলবাজি, ক্ষমতাবাজি এসব নিয়ে বিএনপির কথা বলা সাজে না। বিএনপি অতীতে ক্ষমতায় থাকা অবস্থায় কেমন ব্যবহার করেছে সেটা আমরা সবাই জানি। সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুরে এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

হাসানুল হক ইনু বলেন, বিএনপির সব সমালোচনার শেষ কথা হলো নির্বাচন করব না। বিএনপির সব কথার শেষ কথা হচ্ছে শেখ হাসিনার সরকারকে আগে উৎখাত করতে হবে। যারা উৎখাত চায়, তারা নির্বাচন বানচাল করতে চায়। যারা উৎখাত চায়, তারা পাকিস্তানের বদলি খেলোয়াড়। যারা উৎখাত করতে চায়, তারা বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। যারা উৎখাত চায়, তারা বাংলাদেশের সাংবিধানিক ধারাকে ধ্বংস করতে চায়। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান ও সাংবিধানিক ধারা রক্ষা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে সংবিধান অনুযায়ী নির্বাচন করা ছাড়া কোনো পথ খোলা নেই। তাই বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ নেই। যথা সময়ে নির্বাচন হবে। 

তিনি বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুলসহ শতাধিক বিএনপি নেতা প্রতিদিন অকথ্য ভাষায় গালাগালি ও অকথ্য ভাষায় মিথ্যাচার করছে সরকারের বিরুদ্ধে। কিন্তু আজ পর্যন্ত তাদের কারো বিরুদ্ধে আইসিটি বা ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করা হয়নি। বিএনপির এটা ঢালাও অভিযোগ। ইনু বলেন, যারা চরিত্র হরণ করছে, সাইবার ক্রাইম করছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। কিন্তু মামলা হলেই তাকে সাজা দেওয়া হচ্ছে না। এটা যাচাই-বাচাই করা হচ্ছে। বিএনপির কয়টা নেতাকর্মী আইসিটি মামলায় কারাগারে আছে তার তালিকা চাই।  

তিনি বলেন বলেন, বিএনপি নির্বাচন বানচালের কথা বলছে, নির্বাচন না করার কথা বলছে, নির্বাচন কমিশনকে গালাগালি দিচ্ছে। মাঠের বাইরে থেকে  রেফারিকে গালাগালি না করে এবং রেফারির ভুলত্রুটি না ধরে মাঠে আসেন খেলেন, রেফারির ভুল ধরেন এবং প্রতিকার করেন। তাতে দেশবাসীর লাভ হবে। এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit