বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যদি সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তা হলে দেখবেন আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না— এটিই হচ্ছে বাস্তবতা। 

সোমবার রাজধানীর রামপুরায় একটি হাসপাতালে অসুস্থ বিএনপি নেতা আবুল হোসেনকে দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

সিটি নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, স্থানীয় নির্বাচন তো আমরা আরও অনেক আগেই বাদ দিয়ে দিয়েছি। তাই সিটি নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। সরকারের পাতানো কোনো ফাঁদে বিএনপি পা দেবে না।

বিএনপি মহাসচিব বলেন, আমরা স্পষ্ট করে বলেছি— তারা যদি তত্ত্বাবধায়ক সরকারের বিধান না নিয়ে আসে, তা হলে এ দেশে কোনো নির্বাচন হবে না।

তিনি আরও বলেন, র‌্যাব হচ্ছে রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান, তারা সরকারের আজ্ঞাবহ। সরকার তাদের যেভাবে বলছে, তারা সেভাবে করছে। র‌্যাবকে তারা ব্যবহার করছে। এখানে মূল দায়িত্বটা এসে পড়ে সরকারের। এ জন্য আমরা সরকারের পদত্যাগসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করছি। 

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit