শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

যে কারণে ফের বিতর্কে দালাই লামা, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবারও বিতর্কে জড়ালেন বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। এবার তার বিরুদ্ধে এক কিশোরের ঠোঁটে চুম্বন দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে বৌদ্ধ সন্ন্যাসীর বলা কয়েকটি কথা তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। 

ভিডিওতে দালাই লামাকে বলতে শোনা যায়, “তুমি কি আমার জিভ চুষে দিতে পারবে?” তবে, নিরপেক্ষভাবে ওই ভিডিও’র সত্যতা যাচাই করা যায়নি।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ঘটনাটি একটি ভরা সভার। দলাই লামার পাশে বসে রয়েছেন একাধিক বৌদ্ধ সন্ন্যাসী। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত দলাইকে সম্মান জানাতে এসেছিল ওই কিশোর। তখনই তার চিবুক ধরে ঠোঁটে চুম্বন করেন ধর্মগুরু। এরপরই নিজের জিভটি বের করেন। এ সময় ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “তুমি কি আমার জিভ চুষে দিতে পারবে?”

ভিডিও প্রকাশ্যে আসতেই প্রবল অস্বস্তিতে পড়েছেন বিশ্বজুড়ে দালাই লামার ভক্তরা। অনেকেই বুঝতে পারছেন না, কিশোরের সঙ্গে এমন আচরণ কেন করলেন তাদের আধ্যাত্মিক গুরু! এ ঘটনায় তার বিরুদ্ধে কেউ কেউ শিশু নির্যাতনের অভিযোগও এনেছেন।

এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, দালাই লামা এক ভারতীয় কিশোরকে চুম্বন করছেন। এমনকি, তার জিভ স্পর্শ করতে চাইছেন। তাকে স্পষ্ট উচ্চারণ করতে শোনা যাচ্ছে কথাটা, কিন্তু উনি কেন এটা করলেন?

এর আগেও বিতর্কে জড়িয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী দালাই লামা। নিজের উত্তরসূরি বেছে নেওয়া প্রসঙ্গে বলেছিলেন, “যদি কোনও নারী দালাই লামা হন, তবে তাকে অনেক বেশি আকর্ষণীয় হতে হবে।” সেই ঘটনা ছিল ২০১৯ সালের। সূত্র: এনডিটিভিমার্কা, দ্য টাইমস

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit