বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

ওয়াইফাই স্লো? স্পিড বাড়িয়ে নেবেন যেভাবে

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৬৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিভিন্ন সময়ে এ সমস্যার মুখোমুখি অনেকেই হয়েছেন। এর মূল কারণ হলো রাউটার। রাউটারের কারণেই ইন্টারনেটের গতি শ্লথ হয়ে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ কোনো কাজ করার সময় হঠাৎ এমন হলে খুবই অসুবিধা হয়। তবে সহজ কিছু টোটকা কাজে লাগিয়ে বাড়িয়ে নিতে পারেন ওয়াইফাইয়ের গতি। জেনে নিন সে টোটকাগুলো:

১. ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাউটারের অবস্থান। রাউটার সব সময়ে ফাঁকা জায়গায় রাখতে হয়। রাউটারের সামনে কোনো বাধা থাকলে নেটওয়ার্ক ভালো কাজ করতে পারে না। তখনই নেট স্লো হয়ে যায়। তাই যখনই নেটওয়ার্ক দুর্বল হয়ে যাবে সঙ্গে সঙ্গে রাউটারটি ঠিক জায়গায় আছে কি না তা দেখে নিন।

২. ব্যান্ড ফ্রিকোয়েন্সি পরিবর্তন করও ওয়াইফাইয়ের গতি বাড়িয়ে নিতে পারেন। আধুনিক রাউটারগুলোতে সাধারণত ২.৪ এবং ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড থাকে। ২.৪ গিগাহার্টজ নেটওয়ার্ক বেশি থাকলেও বেশি দূরের ডিভাইসে নেটওয়ার্ক স্লো করবে। তাই রাউটারে ৫ গিগাহার্টজ ব্যবহার করলে স্লো হওয়ার সম্ভাবনা থাকে না।

৩. বর্তমানে প্রায় সব রাউটারেই একাধিক অ্যান্টেনা থাকে। ওয়াইফাইয়ের ভালো স্পিড পেতে অ্যান্টেনার অবস্থান পরিবর্তন করা জরুরি। একটি অ্যান্টেনা লম্বা করে রাখলে অন্যটি একটি অ্যান্টেনা আড়াআড়ি ভাবে রাখতে হবে। এতে, ঘরের যে কোনো প্রান্তে থাকা ডিভাইসের সঙ্গে সরাসরি সংযোগ করা সম্ভব হবে।
 
৪.  রাউটার ঘরের কোন জায়গায় রাখলে স্পিড বেশি পাওয়া যায় সেটি মেপে নিতে পারেন স্মার্টফোন থেকেই। গুগল প্লে স্টোরে গিয়ে ‘স্পিড অ্যানালাইজার’ অ্যাপ ডাউনলোড করে নিন। এই অ্যাপের মাধ্যমে দেখে নিন কোথায় রাউটার স্থাপন করলে স্পিড বেশি পাচ্ছেন।

৫. রাউটারের অ্যান্টেনা ওপরের দিকে বেশি সিগন্যাল পাঠায়। তাই রাউটারের ওপরের দিকে যতটা সম্ভব উঁচু বা খালি জায়গা রাখার চেষ্টা করুন। এতে ডিভাইসে ভালো সিগন্যাল পাওয়া যাবে এবং নেট ও স্লো হবে না।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit