বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

টিকটকে ‘অশালীন’ ভিডিও, আমিরাতে ৫ প্রবাসী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে ‘অশালীন’ ভিডিও প্রকাশ করায় পাঁচ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। গ্রেপ্তার প্রবাসীরা ফিলিপাইনের নাগরিক। ফিলিপাইনের দুবাই ও নর্দান আমিরাতের কনস্যুল জেনারেল বিষয়টি নিশ্চিত করেছে।

রবিবার (০৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে অভিযোগ তারা টিকটকে অপ্রীতিকর ও অশালীন ভিডিও প্রকাশ করেছে। তবে একজনের আত্মীয় দাবি করেছেন, ফিলিপাইনের ওই নাগরিকরা ‘শুধুমাত্র মজা করতে’ টিকটক ভিডিও করেছিলেন। তাদের কোনো ধারণা ছিল না ভিডিও প্রকাশ করার জন্য আইনি ঝামেলায় পড়তে হবে। ওই আত্মীয় আরও দাবি করেছেন, পাঁচ প্রবাসীকে ‘যৌনকর্মী মনে করে গ্রেপ্তার করা হয়েছে।’ কিন্তু বিষয়টি সত্য নয়।

ফিলিপাইন কনস্যুল জেনারেল রোনাতো দুয়েনস বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে শারজাহ পুলিশ।

তিনি বলেন, ‘আরব আমিরাতে বসবাসরত ফিলিপিনোদের উপদেশ দেওয়া হচ্ছে, আপনারা এই দেশের সংস্কৃতিকে সম্মান জানান এবং সোশালে কী পোস্ট করছেন সে বিষয়ে সতর্ক থাকুন।’ এছাড়াও গ্রেপ্তার প্রবাসীদের আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

ফিলিপাইনের প্রবাসী শ্রমিক মন্ত্রণালয়ের সচিব সুসান তোতস ওপেল বলেন, এখন তারা এ মামলার পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করছেন।

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ১০:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit