বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২ ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

এবার প্রধানমন্ত্রীর কথাও শুনব না: শামীম ওসমান

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : সরকারদলীয় সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘পরিষ্কারভাবে বলতে চাই এবার প্রধানমন্ত্রীর কথাও শুনব না। কারণ এইবার আমরা যারা এখানে এমপি আছি, আওয়ামী লীগের নেতাকর্মীরা আছি, ইনশাআল্লাহ বাংলাদেশকে বাঁচাবার জন্য, নেত্রীকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য মাথায় কাফনের কাপড় পরে মৃত্যুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাস্তায় নামব।’রোববার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তীর বিশেষ অধিবেশনে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় শুক্রবার এই প্রস্তাব উত্থাপন করেন। শামীম ওসমান বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা দেশে আসার পর যেখানে তার বাবার লাশ ছিল, মায়ের লাশ ছিল সেখানে নামাজ পড়তে চেয়েছিলেন। হাত জোর করে অনুরোধ করেছিলেন, কিন্তু জিয়াউর রহমান দেয় নাই। সব ঠেকা জাতির পিতার কন্যা শেখ হাসিনার? ডেকে ডেকে খাওয়াইতে হবে, খাইলে খাবি না খাইলে না খাবি, আসলে আসবি না আসলে না আসবি। ওই ভয় দেখিয়ে লাভ নেই। এইটা আর ৭৫ সাল হবে না।’

তিনি আরও বলেন, ‘এই চেয়ারে দাঁড়িয়ে আমি ম্যাডাম খালেদা জিয়ার ব্যাপারে দুইটা ছবি প্রদর্শন করেছিলাম। উনি আমাকে বলেছিলেন যে, আমি তোকে দেখে নেব। আমি ভেবেছিলাম অন্যভাবে দেখবেন, ক্ষমতায় আসলে জেল-জুলুম দেবেন। যা আমার কাছে নতুন কিছু না। কিন্তু তিনি জেল দেন নাই, বোমা হামলা করিয়েছিলেন। ১৬ জুন ২০০১। বাংলাদেশের সবচেয়ে বড় বোম ব্লাস্ট হয়েছিল। রক্তাক্ত অবস্থায় মুখ দিয়ে ওই সময় শুধু একটাই কথা বের হয়েছিল নেত্রীকে বাঁচান।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit