বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আখাউড়ায় বিশ্ব সুন্নী আন্দোলন তুলাইশিমুল শাখার সালাতু সালাম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১২৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশ্ব সুন্নী আন্দোলন তুলাইশিমুল শাখার উদ্যোগে অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তি সাধনায় রমজানের শিক্ষা বাস্তবায়নে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সালাতু সালাম ও ইফতার মজলিস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল ফোরকানিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সালাতু সালাম ইফতার মজলিস মাহফিলের সভাপতিত্ব করেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আবু খালেদ মৃধা। সংগঠনের তুলাইশিমুল শাখার পক্ষ থেকে জানা গেছে, সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা’র দিকনির্দেশনায়- মুমিনের হৃদয়ের উন্নতি সাধনার মাস, বদর ও কদরের ধারক মাহে রমজান উপলক্ষে এই বিশাল সালাতু সালাম ও ইফতার মজলিসের আয়োজন করা হয়।

 মোঃ শেখ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা শাহ্ সুফি আহমদ শাহ মোর্শেদ, এডভোকেট মাইনউদ্দিন টিটু, হাজী সরকার কবির উদ্দিন, আল্লামা শওকত মাহমুদ শাহীন, শাহ্ ফতেহকুল ইসলাম চিশতী, মাওলানা মোঃ শওকত আলী সাহেব, মোঃ লিয়াকত আলী, মোঃ কুদ্দুস মৃধা, এডভোকেট মোঃ রাফি উদ্দিন রাফি, ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, মোঃ আদনান আলামিন, মোঃ সাগর খান দিপু সহ আরো অনেকে। এসময় অনুষ্ঠানে অসংখ্য পীর মাশায়েখ, আলেম ওলামা, শিক্ষাবিদ ও সম্মানিতা মা বোনেরা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে ইফতারী বিতরণ করা হয়। 

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit