বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’

দক্ষিণ থাইল্যান্ডে বন্দুকধারীর হামলা, নিহত ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ থাইল্যান্ডে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত চার জন নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে বলে খবরে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে খিরি রাত নিখোম জেলার সুরাট থানি প্রদেশে এই ঘটনাটি ঘটে। এ প্রদেশটি রাজধানী ব্যাংকক থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

স্থানীয় পুলিশ প্রধান ক্রিয়াংক্রাই ক্রাইকাইউ এর বরাতে সংবাদ সংস্থা এএফপি জানায়, গুলি চালনার ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। তবে এ পুলিশ কর্মকর্তা বিস্তারিত কিছু জানায়নি।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, প্রাক্তন গ্রাম প্রধানের বাড়ির কাছে গুলির ঘটনাটি ঘটেছে। কিন্তু কী কারণে গুলি চলল তা এখনও জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

থাইল্যন্ডে সাম্প্রতিক সময়ে এ ধরনের গুলির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। গত বছর অক্টোবরে এক প্রাক্তন পুলিশ সদস্য নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে ৩৬ জনকে হত্যা করেন। তার মধ্যে ২৪ জন শিশু।

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit