বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

বঙ্গবাজারের পোড়া লোহালক্কড় ৪০ লাখ টাকায় বিক্রি

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : বঙ্গবাজার মার্কেটের জায়গা পরিষ্কারের কাজ চলছে। ট্রাকে করে সরানো হচ্ছে কয়লা হয়ে যাওয়া টিন-লোহা। প্রায় ৫০ জন শ্রমিক এসব পোড়া টিন, লোহা, শাটার ট্রাকে তোলার কাজ করছেন। বঙ্গবাজারের এসব পোড়া লোহালক্কড় ৪০ লাখ টাকায় বিক্রি হয়েছে। 

শনিবার সকালে বঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। তিনি জানান, পুড়ে যাওয়া লোহা, টিন ৪০ লাখ টাকায় মার্কেটের মালিক সমিতির অনুমতিক্রমে বিক্রি করা হয়েছে। এ টাকা ক্ষতিগ্রস্ত সব ব্যবসায়ীকে দেওয়া হবে।

এদিকে, বঙ্গবাজার মার্কেটের জায়গা পরিষ্কারের কাজ চলছে। পরিষ্কার হলেই দোকান বসানো যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর্থিক সহায়তার পাশাপাশি দ্রুত দোকান বসার সুযোগ করে দেওয়ার দাবি তাদের। কবে নাগাদ ব্যবসায়ীরা দোকানে বসতে পারবেন- এমন প্রশ্নের জবাবে সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের এখানে আগুন লাগার পর থেকে পরিষ্কারের কাজ চলছে। শ্রমিকরা দিনরাত কাজ করছেন। এরই মধ্যে শ্রমিকের সংখ্যাও বাড়ানো হয়েছে। তবে আজ কাজ শেষ হলে কালই মেয়রের সঙ্গে আলোচনা করে দোকান বসানো হবে।’

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit