বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

আইপিএল খেলতে রবিবার ভারত যাচ্ছেন লিটন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ভারতের উদ্দেশে আগামীকাল (৯ এপ্রিল) রবিবার দেশ ছাড়ছেন লিটন কুমার দাস। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দেবেন লিটন।

কেকেআরের সঙ্গে যোগ দেওয়ার দিন তথা ৯ এপ্রিল বিকালে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে কেকেআর। তবে দলটির জার্সিতে আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, আগামী ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স), আগামী ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), আগামী ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), আগামী ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর) এবং আগামী ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে এভেইলেবল থাকবেন লিটন।

তারপর মে’র শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবেন লিটন। ওই সিরিজ আগামী ৯ মে থেকে শুরু হয়ে চলবে ১৪ মে পর্যন্ত। তারপর গ্রুপ পর্বে কেকেআরের ২০ মে’র একটি ম্যাচই বাকি থাকবে।

বাংলাদেশ থেকে এবারই সর্বোচ্চ তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন আইপিএলে খেলতে। তার মধ্যে  সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। তার মধ্যে মুস্তাফিজুর রহমান ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দিয়েছেন। তবে পারিবারিক কারণে আইপিএল ২০২৩ সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কেকেআরে সুযোগ পাওয়া সাকিব।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit