বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২ ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

‘বঙ্গবাজারের ব্যবসায়ীদের পুনর্বাসন না করলে গণভবন ঘেরাও’

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেছেন, দেশের সর্বত্র আজ চরম অব্যবস্থাপনা ও নৈরাজ্য বিরাজ করছে। ফায়ার সার্ভিসের ব্যর্থতার ফলে বঙ্গবাজার পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। কাছাকাছি অবস্থান সত্ত্বেও ১০ ঘণ্টায়ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এই ব্যর্থতা সরকারের।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অবিলম্বে পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে তিনি বলেন, যদি রমজানের মধ্যে সকল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পুনর্বাসিত ও ক্ষতিপূরণ দেওয়া না হয় তাহলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে গণভবন ঘেরাও করা হবে।

শনিবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব চত্বরে বিদ্যুৎ, তেল ও গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজন, দেশব্যাপী বিরোধী দলীয় ৩৬ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে ১০ দফা দাবি বাস্তবায়নেরও জোর দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীরসাহেব, জাতীয়তাবাদী আইন শিক্ষক পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও আবজাল হোসাইন মৃধা, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলিম উল্লাহ আলিম ও সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহমেদ মজুমদার, বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি মো. শাহজাহান, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক সেলিম ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফসহ জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit