সমাজসেবক মোহাম্মদ সেলিম মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়াস্থ আখাউড়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম নিছার ভুঁইয়া, সাবেক মেম্বার শাহাদাৎ হোসেন চোষন, মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসিম ভুঁইয়া, সাবেক মেম্বার ফারুক আহমেদ, মোগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম রতন, মোগড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনির হোসেন, সাংবাদিক মোশারফ হোসেন কবির সহ আরো অনেকে। ইফতার মাহফিলটি সফলভাবে সম্পন্ন করতে দেশ ও প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন তাদেরপ্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজক কমিটি। অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন, মোগড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক মাওলানা হারুনুর রশীদ আহাম্মদী সাহেব, এসময় উপস্থিত ছিলেন গঙ্গানগর জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুল আলম ওয়াহেদী। পরে উপস্থিত সকলের মাঝে ইফতারি হিসেবে বিরিয়ানি বিতরণ করা হয়।
কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/দুপুর ২:২৬