শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শপথ ২৪ এপ্রিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় বঙ্গভবনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পড়াবেন। 

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।প্রেস সচিব জানান, ২৪ এপ্রিল বেলা ১১টায় বঙ্গভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।

গত ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন সাহাবুদ্দিন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল।

এদিকে রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন সময় বেশ কয়েকজনের নাম আলোচনায় আসে। এরমধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালনকারী মসিউর রহমান। এছাড়া জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, দেশের ১৯তম প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আলোচনায় বা গণমাধ্যমের কোনো সংবাদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের নাম কখনো আসেনি।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit