সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

সুপ্রিমকোর্টে ইফতার পার্টিকে কেন্দ্র করে হাতাহাতি ভাঙচুর ধাওয়া-পাল্টা ধাওয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১১৩ Time View

ডেস্কনিউজঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পাল্টাপাল্টি ইফতার মাহফিল নিয়ে বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীদের হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া, বিক্ষোভ ও চেয়ার টেবিল ভাঙচুরের ঘটনা ঘটেছে। ইফতার মাহফিল স্থলে বিএনপিপন্থি আইনজীবীরা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় সমিতির দুটি হল রুমে ইফতার মাহফিলের জন্য নির্ধারিত স্থানে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকাল ৪টায় সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির (অ্যাডহক কমিটি) সদস্যরা ২ নম্বর হল রুমে ব্যানার টানাতে গেলে আওয়ামীপন্থি আইনজীবীরা তা কেড়ে নেন। এ সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একই সময় বিএনপি সমর্থক আইনজীবীরা কালোপতাকা মিছিল নিয়ে হল রুমে প্রবেশ করেন। এ সময় তারা চেয়ার-টেবিল ফেলে দেন। এরপর বিকাল সাড়ে ৪টা থেকে থেমে থেমে দুই পক্ষের আইনজীবীরা সমিতি ভবনে বিক্ষোভ করেন। ভাঙচুরের ঘটনায় একে অপরকে দায়ী করেছে দুই পক্ষ।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জগলুল কবির বলেন, বিএনপির সন্ত্রাসীরা কোনো কারণ ছাড়াই ইফতার মাহফিলের জন্য নির্ধারিত দুটি হল রুমে ভাঙচুর করেছে। ইফতারের মতো পবিত্র একটি অনুষ্ঠানে বর্বরভাবে হামলা করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।

তিনি বলেন, ভাঙচুরের সঙ্গে আমাদের কেউ জড়িত নন। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে। যারা সুপ্রিম কোর্টের মত পবিত্র অঙ্গনে নিজেরা সহ পুলিশ দিয়ে আইনজীবী পিটিয়ে ভোট ডাকাতি করতে পারে তারা নিজেরাই ধর্মীয় ইফতার পার্টির অনুষ্ঠানকে কেন্দ্র করে সস্তা অনুভূতি আদায়ে নিজেরাই ভাঙচুর করেছে। আমরা বরাবরের মত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি মাত্র।

কিউএনবি /রুমা/০৭.০৪.২০২৩/দুপুর ২.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit