সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

মানুষ চরম নৈরাজ্যকর অবস্থায় হাবুডুবু খাচ্ছে : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। এর ওপর আওয়ামী দুঃশাসন ও কর্তৃত্ববাদী হিংস্রতায় দেশের মানুষ চরম নৈরাজ্যকর অবস্থার মধ্যে হাবুডুবু খাচ্ছে। গণতান্ত্রিক শক্তির ওপর কর্তৃত্ববাদের সীমাহীন আঘাত যেন তীব্ররূপে আবির্ভূত হয়েছে। গোটা দেশটাই যেন আওয়ামী মগের মুল্লুকে রূপান্তরিত হয়েছে।’

আজ সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানকে গ্রেফতার ও পিরোজপুরের ২৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে এ বিবৃতি দেওয়া হয়।বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন ও জুলুম নিঃসন্দেহে সরকারের অশুভ ইচ্ছা বাস্তবায়নেরই ইঙ্গিতবাহী। তবে সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে।’

তিনি বলেন,  ‘মিথ্যা মামলা দিয়ে কারাগারগুলো ভরে ফেলাসহ বিএনপি নেতাকর্মীদের নানাভাবে নানা কায়দায় হেনস্তা করতে মরিয়া হয়ে উঠেছে বর্তমান শাসকগোষ্ঠী।’ মির্জা ফখরুল বলেন, ‘আমি অবিলম্বে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসানের নিঃশর্ত মুক্তি এবং পিরোজপুরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit