শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটার উপস্থিতিতে নতুন রেকর্ডের আভাস আজকের নামাজের সময়সূচি শেহজাদের ব্যাটে-বলে নৈপুণ্যে বসুন্ধরা স্ট্রাইকার্সের বড় জয় বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প?

নারায়ণগঞ্জে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৩ Time View

ডেস্ক নিউজ : পূর্ব বিরোধের জেরে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায়  আফজাল নামে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা কাশিপুর ইউনিয়নের ওই এলাকায় এ ঘটনায় ঘটে।নিহত আফজাল হোসেন ( ৩৬) ফতুল্লার পশ্চিম দেওভোগের বাংলা বাজার এলাকার এবাদুলের ছেলে।

এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার ও মাদককারবার নিয়ে আফজাল ও রাজু বাহিনীর মধ্যে দ্বন্দ্ব ছিলো। কয়েক মাস পূর্বে আফজালসহ তার লোকজন রাজুর সহযোগী রাশেককে পিটিয়ে আহত করে। সেই দ্বন্দ্বের জেরে সকালে হাসেমবাগ দিয়ে যাওয়ার সময় রাশেদের ভাই রাসেলসহ রাজুর লোকজন আফজালকে কুপিয়ে রক্তাক্ত করে রাস্তায় ফেলে যায়৷ 

পরে স্থানীয়রা তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ইতি বেগম ও ভাই মোজ্জামেল জানান, একটি মামলায় হাজিরা দিতে সকালে বাসা থেকে বের হয় আফজাল। রাশেদ, রাসেল ও রাজুর সঙ্গে আফজালের বিরোধ চলছিল। সেই জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেছেন তারা।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আজিজুল ইসলাম জানান, নিহতের মাথায়, পেটে, হাত ও পায়ে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷

নিহত আফজালের নামে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit