বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম

‘৯ মাসে পদ্মা সেতু থেকে ৬০৩ কোটি ৭৬ লাখ টাকা টোল আদায়’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : পদ্মা সেতু থেকে গত ৯ মাসে ৬০৩ কোটি ৭৬ লাখ টাকা টোল আদায় হয়েছে বলে জনিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য বেনজীর আহমেদের এক প্রশ্নের লিখিত উত্তরে ওবায়দুল কাদের এ কথা জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। সেতুমন্ত্রী বলেন, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু চালুর পরে গত মার্চ পর্যন্ত ৬০৩ কোটি ৭৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে।  

তিনি আরও বলেন, ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু চালুর পর গত মার্চ পর্যন্ত ৭ হাজার ৬৯৭ কোটি ৭১ লাখ টাকা এবং ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি মুক্তারপুর সেতু চালুর পরে এখন পর্যন্ত ২০৫ কোটি ৫০ লাখ টাকার টোল আদায় করা হয়েছে।

এদিন সড়ক দুর্ঘটনা নিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, দেশে সড়ক দুর্ঘটনা রোধে কোনো গবেষণামূলক কার্যক্রম চলমান নেই। তবে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে, যার অনুমোদন প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে সড়ক দুর্ঘটনা রোধে কোনো গবেষণামূলক কার্যক্রম চলমান নেই। তবে বিশ্বব্যাংকের ৩৬০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তায় ‘বাংলাদেশ রোড সেফটি প্রোগ্রাম (বিআরএসপি)’ প্রকল্প প্রস্তুত করা হয়েছে। যার অনুমোদন প্রক্রিয়াধীন।’

তিনি জানান, ‘এ প্রকল্পের মাধ্যমে দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কসমূহ সড়ক নিরাপত্তার পরিপ্রেক্ষিতে রেটিং প্রদান বিষয়ক গবেষণামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় সড়কের নিরাপত্তা ও জিওমেট্রির ভিত্তিতে বিভিন্ন জংশনসমূহ উন্নয়নের সংস্থান রাখা হয়েছে।’

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit