বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আগুনে পুড়ে ছাই বেঁচে থাকার স্বপ্নগুলোও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : আগুনে পুড়ে শুধু ছাই হয়নি বঙ্গবাজার; পুড়ে ছাই হাজারো মানুষের বেঁচে থাকার স্বপ্নগুলোও। তিল তিল করে নিজেদের গড়ে তোলা ব্যবসায়ীরা সাড়ে ৬ ঘণ্টার আগুনে হয়েছেন রিক্ত-নিঃস্ব। ভস্মীভূত ধ্বংসস্তূপে শেষ সম্বল খুঁজে ফিরছেন এসব ব্যবসায়ীরা।

ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা ঋণ আর গ্রামের জমি বিক্রি করে ৭০ লাখ টাকা দিয়ে বঙ্গবাজার মার্কেটে চারটি দোকানের পজিশন কিনে ব্যবসা শুরু করেন এই ব্যবসায়ী।খুঁজছেন ক্যাশবক্সে রেখে যাওয়া ৩ লাখ টাকা। ধ্বংসস্তূপ থেকে বাক্সটি পেয়েছেন ঠিকই।  তবে, মিলেছে শুধু ধ্বংসাবশেষ।

এই ব্যবসায়ী জানান, অন্য মার্কেটে একটি দোকান ছিল সেটি বিক্রি করে ৭৫ লাখ টাকা এখানে বিনিয়োগ করি। এছাড়া ব্রাক থেকে ৩৫ লাখ টাকা ঋণ নিয়ে মাল ঢুকিয়েছিলাম। সব শেষ হয়ে গেছে, কিছুই বের করতে পারিনি।

ক্ষুদ্র ব্যবসায়ী জামালের মতো অনেকেই আগুন নেভার পর ছুটে আসেন ক্যাশবক্সে রাখা টাকার সন্ধানে। তবে, নিরাশ হয়ে ফিরেছেন সবাই। 

ব্যবসায়ী জামাল বলেন, “ঘটনার দিন অন্যান্য কারখানা থেকে মাল আসার কথা ছিল। এর আগের দিন সাড়ে ৩ দিন লাখ টাকার মাল ঢুকে। প্রত্যেক দিনই মাল আসতো। আজ কিছু আমাদের নেই, সবাই নিঃস্ব। কিছুই করতে পারিনি। নিজের কর্মস্থল চোখের সামনে পুড়ে যেতে দেখলাম।”

ভয়াবহ মানবেতর অবস্থায় বড় ব্যবসায়ীরাও। ভয়াল এক আগুন সব শেষ করে দিয়েছে তাদের।

জমিজমা কিংবা স্ত্রীর গহনা বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা ব্যবসা করছিলেন, দিশেহারা-উদ্ভ্রান্ত তারা সাড়ে ৬ ঘণ্টার আগুনে।

দোকান মালিক সমিতি বলছে, আগুনে পুড়েছে অন্তত সাড়ে ৫ হাজার দোকান আর ক্ষয়ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৩,/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit