বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

ক্রিকেট বোর্ডের টাকা নিতে চায় না ফুটবল ফেডারেশন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : টাকার অভাবে ২০২৪ প্যারিস অলিম্পিক বাছাই খেলতে জাতীয় নারী ফুটবল দলকে মিয়ানমারে পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাফুফে সভাপতিকে ফোন দেওয়া হয়। 

এদিকে মেয়েরা সাফ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে অর্থ দিতে চেয়েছিল তার চেক নিয়ে অনেকদিন ধরে অপেক্ষা করলেও বাফুফে সেটা নিচ্ছে না। বিসিবি সভাপতি নাজমুল হাসান বুধবার সংবাদমাধ্যমকে এই তথ্য জানান। 

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি বলেন, ‘মিথ্যা কথা (পুরস্কার না দেওয়া নিয়ে)। তারা (বাফুফে) নেয় না। বারবার বলা হচ্ছে তাদের। নিজামউদ্দিনের (সিইও) সঙ্গে কথা বলেন, সে বলতে পারবে। আমাদের অক্টোবর মাসে চেক সই করা একদম নামে, নামে।’ তিনি বলেন, ‘বাফুফেকে দেব না তো আমরা (মেয়েদের হাতে তুলে দিতে চান)। কদিন আগেও ওদের ফোন দেওয়া হয়েছে, যে আসেন নেন ভাই।’ 

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের ৫০ লাখ টাকা দেওয়ার কথা ছিল। আমরা প্রস্তুত ছিলাম তিন-চার মাস আগে থেকেই এবং চেকও প্রস্তুত ছিল। আমরা যোগাযোগ করেছি এবং সাম্প্রতিক সময়েও আমরা কথা বলেছি। ইচ্ছে আছে ঈদের আগেই দিয়ে দেওয়ার।’ 

 

 

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit