শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

ঘুম আসছে না? ‘ঘুমপাড়ানি ফল’ খেয়ে দেখতে পারেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৪২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রাত হলে সময় মতো বিছানায় শুয়ে তো পড়েছেন। কিন্তু ঘুম কিছুতেই আসছে না। অনেকবার এ দিক-ও দিক করে, পাশ ফিরে, বার বার পানি খেয়েও নিস্তার নেই। এমন সময়ে অনেকেই ঘুমের ওষুধের ওপর ভরসা করেন। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, হাতের কাছেই এমন একটি ফল রয়েছে, যা খেলে দু’চোখ জুড়ে নেমে আসতে পারে ঘুম। সেটি হলো কিউই। ২০১১ সালে ‘এশিয়া প্যাসিফিক জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন’-এ প্রকাশিত হয়েছে এই গবেষণাটি।

সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে গবেষকরা জানান, ‘অনিদ্রাজনিত সমস্যা দূর করতে বহু বছর আগে থেকেই কিউই ব্যবহার করা হয়। শুতে যাওয়ার ঘণ্টাখানেক আগে এক-দুটি কিউই খেলে এ ধরনের সমস্যা দূর হবে। তবে কিউই খাওয়ার সঙ্গে সঙ্গেই যে কাজ হতে শুরু করবে, এমনটা কিন্তু নয়। টানা এক মাস নিয়মিত এ ফল খাওয়ার অভ্যাস রাখতে হবে।’

কিউইতে রয়েছে সেরোটোনিন, অ্যান্টি-অক্সিড্যান্ট, ফোলেট এবং ভিটামিন বি। গবেষকদের মতে, এই যৌগগুলো মানুষের শরীরের স্বাভাবিক ঘুমের চক্রের ওপর প্রভাব ফেলে। তাই অনিদ্রাজনিত সমস্যা সহজেই দূর হয়ে যায়।

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit