বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : এবি পার্টি আয়োজিত ইফতার মাহফিলে শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, কূটনীতিক, সাংবাদিক, কলামিস্ট, ব্যবসায়ীসহ বিশিষ্টজনদের মিলনমেলা ঘটেছে। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী। 

স্বাগত বক্তব্যে পার্টির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বঙ্গবাজার মার্কেটসহ দেশের বিভিন্নস্থানে সিরিজ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি করেন। 

এতে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের (একাংশ) সভাপতি মোস্তফা মহসীন মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. সুব্রত চৌধুরী, ন্যাপ (ভাসানী)’র সভাপতি জেবেল রহমান গনি, ইসলামী আন্দোলন বাংলাদেশে’র প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, গণ অধিকার পরিষদ এর সদস্য সচিব নুরুল হক নুর, ন্যাশনাল পিপলস পার্টির ড. ফরিদুর রহমান ফরহাদ, গণফোরামের নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ড. নুরুল আমিন বেপারি, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, বিকল্প ধারা মহাসচিব এডভোকেট শাহ আহমেদ বাদল, গণদল সভাপতি গোলাম মাওলা চৌধুরী, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি, গণ অধিকার পরিষদের যুগ্ম মহাসচিব রাশেদ খান, মুসলিম লীগ সভাপতি কাজী আবুল খায়ের, সাবেক বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার, বাংলাদেশ কংগ্রেস এর সেক্রেটারি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মেজর (অব.) আক্তারুজ্জাম্মান রঞ্জন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, বিএলডিপি চেয়ারম্যান নাজিমুদ্দিন আজাদ, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। 

এ সময় বিভিন্ন দেশের কূটনীতিক ও জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, আইআরআই সহ উন্নয়ন অংশীজনদের প্রতিনিধিরা ইফতারে অংশ নেন। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী, বিশ্বস্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা প্রফেসর ড. মোজাহেরুল হক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, বিএফইউজে সভাপতি এম আব্দুল্লাহ, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সিনিয়র আইনজীবী অ্যাড. মুহসিন রশিদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সেক্রেটার  সৈয়দ আব্দাল আহমেদ, জানিপপ চেয়ারম্যান ড. নাজমূল আহসান কলিমউল্লাহ, কর আইনজীবী অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, সিনিয়র সাংবাদিক বাসির জামাল সহ প্রমুখ। এ সময় এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit