বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন আখাউড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়। গত ৩রা মার্চ (২০২৩) আখাউড়া উপজেলার ডাক বাংলাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন কমিটি গঠন করা হয়।
দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি আব্দুল মমিন বাবুলকে সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি জুটল বনিককে সাধারণ সম্পাদক এবং দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার মো আনিছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। নতুন কমিটিতে ডেইল বাংলাদেশের প্রতিনিধি কাজি মফিকুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি ও এসএ টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম সাগরকে যুগ্ন-সম্পাদক করা হয়।
এদিকে আখাউড়ায় দৈনিক বাংলাদেশ বুলেটিন এর আখাউড়া প্রতিনিধিসহ তিন সাংবাদিকের উপর হামলার ঘটনায় মূল হোতারা তিনদিনেও গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গত সোমবার বিকেলে আখাউড়া প্রেস ক্লাবের এক সভায় উদ্বেগ প্রকাশ করে হোতাদের দ্রত গ্রেপ্তার না করলে কর্মসূচি দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করা হয়।
হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে চারজনের জামিন নামঞ্জুর করে সোমবার তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় মোট ১০ জনকে আসামি করা হলেও বাকিরা এখনো গ্রেপ্তার হয় না।
ভ্রাম্যমাণ আদালতের সময় উপস্থিত থাকা নিয়ে ১ এপ্রিল শনিবার দুপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে পাঁচজনকে আটক করে। হামলায় আহত সাংবাদিকের মধ্যে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ বুলেটিন এর আখাউড়া প্রতিনিধি রুবেল আহমেদ আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। হামলার শিকার অন্য দুই সাংবাদিক হলেন, যায়যায়দিন এর আখাউড়া প্রতিনিধি কাজী হান্নান খাদেম ও দেশ রূপান্তরের প্রতিনিধি মো. জালাল হোসেন মামুন।
এ ঘটনায় প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল মমিন বাবুল, নুরুন্নবী ভূঁইয়া, কাজী মফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, জুটন বনিক, বিশ্বজিৎ পাল বাবু, এম এম জলিল, মো আনিছুর রহমান, জহিরুল ইসলাম, মোশারফ হোসেন, আশীষ সাহা, ইসমাইল হোসেন।
এ সময় আক্রান্ত তিন সাংবাদিক হান্নান খাদেম, রুবেল আহমেদ ও জালাল হোসেন ঘটনার বিস্তারিত তুলে ধরেন। সভায় মো. ময়নাল হোসেন, মো আনিছুর রহমান ও আশীষ সাহাকে প্রেস ক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এবং আখাউড়া প্রেস ক্লাবের প্রয়াত সদস্য রতন পারভেজের জন্য শোক প্রস্তাব করা হয়।