বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

ভিটামিন ‘কে’ কেন খাবেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১১৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : হাড়ের সুস্থতা ও ক্ষয় রোধে ভিটামিন ‘কে’ একটি গুরুত্বপূর্ণ ভিটামিন। একজন পূর্ণবয়স্ক পুরুষের প্রতিদিন ১৩৮ মাইক্রোগ্রাম এবং নারীর ১২২ মাইক্রোগ্রাম ভিটামিন ‘কে’ প্রয়োজন। লাল মরিচ, কলা, সবুজ শাক-সবজি, টমেটো, শসা, ফুলকপি, ধনেপাতা, ব্রকলি, বাঁধাকপি, শক্ত পনির ইত্যাদিতে ভিটামিন ‘কে’ আছে। ভিটামিন ‘কে’-এর ধরন দুটি। ভিটামিন ‘কে১’ ও ভিটামিন ‘কে২’। সবুজ শাক-সবজি, শিম, বেদানা, মিষ্টি কুমড়ায় ভিটামিন ‘কে১’ আছে। মাখন, পনির, গরুর কলিজা ও ডিমের কুসুমে আছে ভিটামিন ‘কে২’।

ঘাটতি কেন হয়?

ভিটামিন ‘কে’-এর কাজ

* রক্তক্ষরণের সময় রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

* মানবদেহে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে যকৃতে জমা রাখতে সহায়তা করে।

* ক্যান্সার কোষ গঠনে বাধা দেয়।

* গর্ভাবস্থায় মর্নিং সিকনেস কমাতে সাহায্য করে।

ভিটামিন ‘কে’ সমৃদ্ধ খাবার

পালংশাক

পালংশাকে বেশি ভিটামিন ‘কে’ পাওয়া যায়। এ ছাড়া পালংশাক নানা রকমের পুষ্টি উপাদান, যেমন—ভিটামিন ‘এ’, ‘বি’, ‘ই’, ম্যাগনেসিয়াম, ফোলায়েট ও লৌহসমৃদ্ধ।

লেটুসের এক পাতায় ৩.৬২ এমসিজি ভিটামিন ‘কে’ থাকে। এ ছাড়া এতে ফাইটোনিউট্রিয়েন্ট থাকে, যা মূলত অ্যান্টি-অক্সিডেন্ট। এসব উপাদান শরীরকে রোগমুক্ত ও সুস্থ রাখতে সহায়তা করে।

বাদাম

বিভিন্ন ধরনের বাদামে রয়েছে ভিটামিন ‘কে’। কাজুবাদাম কিংবা ওয়ালনাট হলো ভিটামিন ‘কে’-এর অন্যতম ভালো উৎস।

সয়াবিন

বেদানা

প্রতি ছয় আউন্স বেদানায় ১৯ মাইক্রোগ্রাম ভিটামিন ‘কে’ পাওয়া যায়। বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, পটাসিয়াম। হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখতে প্রতিদিন এক কাপ বেদানার রস খাওয়া যেতে পারে।

এ ছাড়া শালগম, ডিমের কুসুম, কলিজা, ডাল, সয়াবিন, ভুট্টা, পনির, দই, ফর্টিফায়েড দুধ ইত্যাদিতে যথেষ্ট পরিমাণ ভিটামিন ‘কে’ পাওয়া যায়।

মায়োক্লিনিক অবলম্বনে দাওয়াই ডেস্ক

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit