বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

অবশেষে মাকেও ফিরে পেলেন তুরস্কের সেই ‘মিরাকল বেবি’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয় তুরস্কের দক্ষিণাঞ্চল। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় ওই এলাকা ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। এতে দুই দেশে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

ভয়াবহ ওই ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছিল দুই মাসের এক শিশু।

সে সময় আন্তর্জাতিক গণমাধ্যম শিশুটিকে (মিরাকল বেবি) ‘অলৌকিক শিশু’ হিসেবে আখ্যা দেওয়া হয়।

তখন জানা গিয়েছিল, তার মা আর বেঁচে নেই। অবশেষে শিশুটির জন্য সুখবর এল! তার মাও বেঁচে আছেন। সে কথা জানিয়েছেন ইউক্রেনের মন্ত্রী আন্তন জেরাশ্চেঙ্কো।

সোমবার একটি টুইট করেছেন আন্তন। সেখানে উদ্ধার হওয়ার পর সেই শিশুর ছবি এবং এখন মায়ের কোলে তার ছবি পাশাপাশি পোস্ট করেছেন।

লিখেছেন, “এই শিশুটিকে নিশ্চয়ই মনে আছে আপনাদের। তুরস্কে ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর শিশুটি উদ্ধার হয়েছিল। তখন প্রকাশিত হয়েছিল যে, শিশুটির মা মারা গিয়েছেন। প্রকৃত ঘটনা এই, শিশুটির মা বেঁচে আছেন। অন্য একটি হাসাপাতলে তার চিকিৎসা চলছে। ৫৪ দিন আলাদা থেকে ডিএনএ পরীক্ষার ফল প্রকাশের পর তারা মিলিত হয়েছেন।”

ইউক্রেনের মন্ত্রীর টুইটটি প্রায় ৫১ লাখ মানুষ দেখেছেন। এতে সমাজিক যোগোযোগমাধ্যম ব্যবহারকারীরা উচ্ছ্বসিত।

অনেকেই লিখেছেন, ‘অলৌকিক’ শিশুর সঙ্গে আরও এক ‘অলৌকিক’ কাণ্ড ঘটল। অনেকেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।

গত ১৩ ফেব্রুয়ারি শিশুটির উদ্ধারের পোস্ট করেছিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান। সেই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছিল। সূত্র: সিবিএস নিউজ

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৩,/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit